শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় চলতি মাসে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবি নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর বকশিবাজারে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন কিছু সংখ্যক এইচএসসি পরীক্ষার্থী।

শিক্ষার্থীদের দাবি, আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলমান ডেঙ্গু পরিস্থিতির কারণে তাদের অনেকে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারেনি। এছাড়া অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। দুই মাস পরীক্ষা পেছানো হোক, না হলে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক। এসময় আইসিটি পরীক্ষা না নেওয়ার দাবিও জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১০-১৫ জন শিক্ষার্থী ঢাকা বোর্ডের সামনে অবস্থান করে। পরে তারা বোর্ড চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন। চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং রোববারের মধ্যে এ বিষয়ে তাদের আপডেট জানানোর কথা বলেন। তখন শিক্ষার্থীরা রোববারের মধ্যে তাদের দাবি মানা না হলে আবারও বোর্ডের সামনে অবস্থানের ঘোষণা দিয়ে দুপুর আড়াইটার দিকে স্থান ত্যাগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ

প্রকাশিত সময় : ০৪:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩