সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ ছয়মাস বাড়ছে। শনিবার (১১ সেপ্টেম্বর) তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।

আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানিয়ে বলেন, আমি সুপারিশ করেছে এবং যতদূর শুনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি অনুমোদন করেছে।
সম্প্রতি খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার ছোটভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি ছিলেন৷
প্রথমে তাকে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে রাখা হলেও পরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল৷
স্বাস্থ্যগত অবস্থার অবনতির কথা উল্লেখ করে তার পরিবারের পক্ষ থেকে এর আগে দুইবার জামিনের আবেদন করা হয়েছিল৷ কিন্তু দুইবারই তা নাকচ হয়ে যায়৷
২৫ মাস কারাভোগের পর করোনাভাইরাস পরিস্থিতিতে গতবছরের ২৫ মার্চ ৭৬ বছর বয়সী খালেদা জিয়ার দণ্ড শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য স্থগিত করা হয়। এরপর দ্বিতীয় দফায় দণ্ড স্থগিতের মেয়াদ ছয়মাস বাড়ানো হয়।
এরপর আবার আবেদনের পরিপ্রেক্ষিতে গত মার্চে তৃতীয় দফায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছয়মাসের জন্য দণ্ড স্থগিত করা হয়। চলতি সেপ্টেম্বরেই সেই মেয়াদ শেষ হতে যাচ্ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ছে

প্রকাশিত সময় : ১০:৫৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১