বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিকেলে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

তিন দিনের সফরে আজ বুধবার নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান। তিনি জানান, বুধবার বিকেলে তিন দিনের সফরে পাবনার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। সেখানে একটি জনসভায় ভাষণ দেবেন এবং জেলার বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। কর্মসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলার সাঁথিয়া উপজেলায় নৌকাবাইচ-পূর্ব এক জনসমাবেশে ভাষণ দেবেন। পরে পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ৫০০ শয্যাবিশিষ্ট একটি জেনারেল হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন করবেন। জানা গেছে, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে শহর ও আশপাশে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন এই উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। রাষ্ট্রপতিকে তার পৈতৃক বাড়িতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। এ ছাড়া আগামী ২৯ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেওয়ার পর এটি হবে পাবনায় তার দ্বিতীয় সফর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিকেলে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশিত সময় : ১০:৫৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩