বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে কেয়া নামের এক কিশোরীর মরদেহ নিয়ে পাবনার সাঁথিয়ায় বাড়িতে ফিরছিলেন স্বজনরা। এসময় বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কেয়ার নানী বুলু খাতুন ও অ্যাম্বুলেন্সের চালক রাজ ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, নিহত দুজন এবং অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স এবং বাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক : 

























