সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির লক্ষ্যে একদফা দাবি আদায়ে বিএনপির যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ ফরিদপুরে বিভাগীয় রোড মার্চ যাত্রা শুরু হবে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় থেকে শুরু করে রাজবাড়ী-ফরিদপুর- গোপালগঞ্জ-মাদারীপুর হয়ে শরীয়তপুর স্টেডিয়ামের উদ্দেশ্যে ফরিদপুর রোড মার্চ যাত্রা শুরু করবে। রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রোড মার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বেশ কয়েকটি পথসভা করার কথা রয়েছে। যার মধ্যে রাজবাড়ী সদর থানার বসন্তপুর মাঠ, ফরিদপুর সদরের রাজবাড়ী মোড়, নগরকান্দার তালমা মোড়, গোপালগঞ্জের মকসেদপুরের বরইতলা, মাদারীপুরের মোস্তফাপুরে পথ সভা শেষে শরীয়তপুর স্টেডিয়ামে গিয়ে রোড মার্চের সমাপ্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের ফরিদপুর বিভাগীয় রোড মার্চে নেতৃত্ব দেবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল আওয়াল মিন্টু।
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিএনপির ফরিদপুর বিভাগীয় রোড মার্চ আজ
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৯:৫৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- ১২৫
Tag :
সর্বাধিক পঠিত


























