মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় জেলায় ৬৪ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪৪ জন জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (৪ অক্টোবর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন—মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা গ্রামের জুয়েল মোল্যার স্ত্রী শেফালী বেগম (৩০), একই উপজেলার চরমালাইনগর গ্রামের কার্ত্তিক বিশ^াসের ছেলে অনিক বিশ্বাস (১৬) এবং ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী সালেহা বেগম (৫০)। ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালটিতে এক কিশোর ও দুই জন নারী মারা গেছেন। তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৯৫ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৩শ ৭২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৪৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৫০ জন। সিভিল সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৬৪ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ২৮১ জন। এর মধ্যে ১২ হাজার ৩৬৭ জন রোগী সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফরিদপুরে ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৫:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩