মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন কোচ অস্কার ব্রুজন, জেমি ডে বাদ!

বাংলাদেশে জাতীয় ফুটবল দলের কোচ পরিবর্তনের ঘটনা নতুন কিছু নয়। যেমনটা এবার ঘটলো জেমি ডে’র ক্ষেত্রে। এই ইংলিশ কোচকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এমনই সিদ্ধান্ত নেয়া হয়েছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায়।

জানা গেছে, জেমি ডে’কে অব্যাহতি দিয়ে নতুন কোচ হিসেবে অন্তবর্তীকালীন দায়িত্ব দেয়া হয়েছে বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজনকে। সাফ, যুব এশিয়ান কাপ বাছাই ও শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ হিসেবেই থাকবেন তিনি। আপাতত তার মেয়াদ আগামী ১৭ নভেম্বর পর্যন্ত, অর্থাৎ মাত্র দুই মাস!

এদিকে, জেমি ডে’র বিদায় যে নিশ্চিত হয়ে গেছে- তেমনটা এখনই বলা যাচ্ছে না। তার ভাগ্য নির্ধারণ পরে হবে বলেই জানা গেছে। সম্ভবত, অস্কার ব্রুজনের পারফরম্যান্স দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বাফুফে।

আগামী ১-১৬ অক্টোবর মালদ্বীপে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশ দলের কোচ হিসেবে যাত্রা শুরু হবে অস্কার ব্রুজনের। তাই আসল পরীক্ষাটা তার ওই দ্বীপ দেশেই।

এরপর ৮-১৭ নভেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য চার জাতি টুর্নামেন্টে মালদ্বীপ, সিসেলিস আইল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে  খেলবে বাংলাদেশ দল। এই সফরেই হবে ব্রুজনের ফাইনাল টেস্ট। অবশ্য সেখানে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সত্যজিত দাশ রুপু।

সুতরাং, এখন কেবল দেখার অপেক্ষা বাফুফের নয়া কারিশমা!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নতুন কোচ অস্কার ব্রুজন, জেমি ডে বাদ!

প্রকাশিত সময় : ০৮:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১