বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের কুলাউড়ায় কুখ্যাত ছিনতাইকারী ফুল গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে মোস্তাফিজুর রহমান ফুল (৩৫) নামে এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের বিজয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ফুল উত্তর জয়পাশা গ্রামের মৃত মন্তর আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, থানার ওসি মো. আব্দুছ ছালেকের সার্বিক দিকনির্দেশনায় এএসআই মো. নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বুধবার বিকেলে জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের বিজয়া এলাকা থেকে পলাতক কুখ্যাত ছিনতাইকারী ফুলকে গ্রেপ্তার করা হয়।
এএসআই মো. নাজমুল হোসেন এ প্রতিবেদককে  বলেন, গ্রেপ্তারকৃত ফুলের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

মৌলভীবাজারের কুলাউড়ায় কুখ্যাত ছিনতাইকারী ফুল গ্রেফতার

প্রকাশিত সময় : ১০:৪৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩