সিরাজগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ২ কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবাসহ নেশা জাতীয় ইনজেকশন। ওসি (ডিবি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার) পিপিএম (বার) দিক নির্দেশনায় রোববার ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর মিয়াবাড়ী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিপুল চন্দ্র শীলকে (৩২) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯’শ পিচ নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। সে রংপুরের পীরগঞ্জ উপজেলার মুনাইল গ্রামের দেবেন চন্দ্র শীলের ছেলে। একই দিন সকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ নওগাঁ মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের জালালের ছেলে নাহিদ হাসান (১৯) কে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ মাদক ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সিরাজগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার-২
-
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ - প্রকাশিত সময় : ১১:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- ১১৫
Tag :
সর্বাধিক পঠিত



























