বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে হোটেলে খুন হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত, মূল আসামী গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোটেল মুনে খুন হওয়া ব্যক্তির লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই হত্যাকারী মূল আসামীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সেই সাথে উদঘাটন করা হয়েছে খুন হওয়া ব্যক্তির পরিচয়, উদ্ধার করা হয়েছে একটি রিক্সাসহ বিভিন্ন আলামত। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে প্রেস ব্রিফিং করে যাবতীয় তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়সহ শ্রীমঙ্গল থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ফোর্স।
থানা পুলিশ সূত্রে জানা গেছে – খুন হওয়া ব্যক্তি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের মৃত ইনু মীরের ছেলে ইন্তাজ মীর (৫২)।
আরো জানা গেছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত একমাত্র আসামী মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজুড়া (সোনাপুর) গ্রামের মৃত আবারক মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৪৫)।
পুলিশ জানায়, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করা  হয়েছে। আসামীকে বিধি মোতাবেক মৌলভীবাজারের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গলে হোটেলে খুন হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত, মূল আসামী গ্রেফতার

প্রকাশিত সময় : ১১:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩