বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় ছোটভাই হত্যা মামলায় মেজভাই গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে মেজো ভাইয়ের হাতে ছোটভাই হত্যা মামলার আসামী রাজুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। আটক রাজু হোসেন (২৯) উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে। নিহত রাজু হোসেন সাজুর আপন ছোটভাই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ডিসেম্বর  বিকেলে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে সাজু ও রাজু নামে আপন দুই ভাইয়ের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে মেজোভাই রাজু ছোটভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারলে এতে সাজু আহত হয়। আশংকাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তিনি মারা গেছেন বলে চিকিৎসক জানান ।

এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়ের পর থেকে র‌্যার এর গোয়েন্দা দল আসামী রাজুর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন দরিয়াপুর এলাকা হতে মেজো ভাইয়ের হাতে ছোট ভাই হত্যা মামলার আসামী রাজু হোসেনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নওগাঁয় ছোটভাই হত্যা মামলায় মেজভাই গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৪:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩