বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বুলবুল  গ্রেফতার

নওগাঁয় অভিনব কায়দায় লাক্স সাবানের প্যাকেটের ভিতর লুকিয়ে রাখা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বুলবুলকে শহরের চকমুক্তার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প।

আজ বৃহস্পতিবার সকালে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে ইন্ট উইং, র‌্যাব সদর দপ্তর ও র‌্যাব-৫,  সিপিসি-৩ এর গোয়েন্দা দল বুলবুল এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে বুধবার দিবাগত রাত ৯.৩০ ঘটিকায় নওগাঁ জেলার সদর থানাধীন চকমুক্তার এলাকা থেকে প্লাস্টিকের বস্তায় লাক্স সাবানের প্যাকেটের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা  ৮,৫৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ বুলবুল আহম্মদ (৩৬)কে আটক করে র‌্যাব।

মাদক ব্যবসায়ী মোঃ বুলবুল আহম্মদ জেলার পত্নিতলা থানাধীন ভগবানপুর গ্রামের মো: আব্দুল আজিজের ছেলে।

গ্রেফতারকৃত বুলবুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ, রাজশাহী ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করতো বলেও জানায় র‌্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নওগাঁয় বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বুলবুল  গ্রেফতার

প্রকাশিত সময় : ০৪:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩