মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে শিশু ধর্ষণ চেষ্টাকারী আটক

বেনাপোলে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইকবাল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। ধর্ষক ইকবাল বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামে মুজিবর রহমানের ছেলে। ঐ ছাত্রীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য যশোর সদও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ

জানা যায়,  শনিবার বিকালে বেনাপোল  সীমান্তবর্তী একটি গ্রামে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক শিশু তার পাশের বাড়িতে অনান্য শিশুর সাথে খেলছিল। এ সময় ঐ বাড়িতে থাকা বকাটে যুবক ইকবাল হোসেন তাকে মুখ চেপে ধরে তার রুমে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে ধর্ষককে আটকে শিশুটিকে উদ্ধার করে।

এ ঘটনায় শিশুটির অভিভবাক এদিন রাতে ধর্ষকের বিরুদ্ধে  বিচার চেয়ে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আলামত সংগ্রহ করতে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে রোববার সকালে যশোর সদর হাসপাতালে পাঠায়।শিশুর বাবা জানান, তার কন্যার সাথে অমানবিক শারীরিক নির্যাতন করেছে ধর্ষক ইকবাল হোসেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি চায়।

প্রতিবেশি রহমত জানান, সামাজিক অবক্ষয়ের কারনে দিন দিন শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা সমাজে বেড়ে চলেছে। ধর্ষকের এমন শাস্তি হওয়া দরকার যাতে আর কেউ এমন ঘটনার ঘটাতে  সাহস না পায়।এদিকে এনিয়ে গত এক বছরে যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে ৩টি ধর্ষণ ও দুটি শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  সুমন ভক্ত জানান, শিশুর বাবা ধর্ষণ মামলা করলে পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। শিশুকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বেনাপোলে শিশু ধর্ষণ চেষ্টাকারী আটক

প্রকাশিত সময় : ১১:২৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪