শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টিনার নতুন জার্সি

গুঞ্জন ছিল বেশ আগে থেকেই। কোপা আমেরিকার সময়েই নতুন জার্সিতে হাজির হবেন লিওনেল মেসি-আনহেল ডি মারিয়া। খবরটা জানানো হয়েছিল আর্জেন্টিনার জার্সি নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের পক্ষ থেকেই। কয়েকদফায় ফাঁসও হয়েছিল আর্জেন্টিনার নতুন জার্সি।

তবে সবকিছু ছাপিয়ে আজ আনুষ্ঠানিকভাবে সামনে এলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন জার্সি। মার্চে প্রীতি ম্যাচের সময় থেকেই এই জার্সিতে দেখা যেতে পারে মেসিদের। জার্সি প্রকাশ উপলক্ষে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস একটি ভিডিও প্রচার করেছে। তাতে হুলিয়ান আলভারেজ এবং ডি মারিয়া উপস্থিত ছিলেন। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে পর্দায় দেখা গিয়েছে মেসিকে।

বরাবরের মতোই ঐতিহ্য মেনে আকাশী নীল এবং সাদার সমন্বয়ে করা হয়েছে এবারের জার্সি। সঙ্গে রাখা হয়েছে সোনালী রঙ। বিভিন্ন প্যাচে বা স্মারকে ব্যবহার করা হয়েছে সোনালি কাজ। অ্যাডিডাসের লোগো, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো এবং বিশ্বকাপ জয়ের স্মারক রাখা হয়েছে সোনালি রঙ।

অ্যাওয়ে জার্সিতে রাখা হয়েছে গাঢ় নীল রঙ। তবে এখানে স্মারক করা হয়েছে আকাশী নীল রঙে আর দুপাশেই রাখা হয়েছে আকাশী নীল এবং সাদার সমন্বয়। হোম জার্সির মতো অ্যাওয়ে জার্সিও সমান নজর কেড়েছে ভক্তদের।

আর্জেন্টিনা ছাড়াও এদিন চিলি, কলম্বিয়া, মেক্সিকো, পেরু এবং ভেনিজুয়েলার নতুন জার্সি প্রকাশ্যে এনেছে অ্যাডিডাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আর্জেন্টিনার নতুন জার্সি

প্রকাশিত সময় : ০৫:৩৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪