বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিরসনে আশাবাদী গাম্বিয়া

গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনের প্রাক-প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করছে। সভার সাইডলাইনে শুক্রবার (৩ মে) গাম্বিয়ার বিচার বিষয়কমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল দাউদা জাওলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। গাম্বিয়ার বিচার বিষয়কমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল মিয়ানমার হতে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক বিবেচনায় বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

একই সঙ্গে রোহিঙ্গা গণহত্যা মামলা পরিচালনার জন্য অর্থ সাহায্য প্রদান করার জন্য তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর রক্ষণাবেক্ষণে বাংলাদেশের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ প্রতিবন্ধকতাসমূহও তুলে ধরেন।

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের লক্ষে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের তাদের নিজভূমি মিয়ানমারে প্রত্যাবাসন শুরু করার প্রতি গুরুত্বারোপ করেন। এ সময় গাম্বিয়ার বিচার বিষয়কমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান অবস্থা সরজমিনে দেখার আগ্রহ প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাতে গাম্বিয়ার বিচার বিষয়কমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল রোহিঙ্গা গণহত্যা মামলার বর্তমান চিত্র তুলে ধরেন।

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার অভিযোগ প্রমাণে আশাবাদ ব্যক্ত করেন। তবে একই সঙ্গে তিনি এ মামলা পরিচালনার জন্য প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত ফান্ডের বিষয়টিও তুলে ধরেন। একই সঙ্গে ওআইসিতে গাম্বিয়ার সভাপতিত্ব থাকাকালীন সদস্য রাষ্ট্রসমূহের নিকট হতে আরও সহযোগিতা প্রাপ্তির বিষয়ে গাম্বিয়ার বিচার বিষয়কমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। এ প্রেক্ষিতে ড. হাছান মাহমুদ মামলা পরিচালনার জন্য বাংলাদেশের পক্ষ হতে প্রয়োজনীয় আইনি সাহায্য ও সাক্ষ্য প্রমাণ প্রদানের আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিরসনে আশাবাদী গাম্বিয়া

প্রকাশিত সময় : ০৯:১৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪