সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কৃষক হত্যার দায়ে ১০ জনের যাবজ্জীবন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় কৃষক সামসুল হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

আজ সোমবার বেলা ১২ টায় জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো নূরুল ইসলাম এ রায় দেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের হাফেজ উদ্দীনের ছেলে ছাবদুল, ছাবদুলের স্ত্রী ফাতেমা বেগম, ছেলে হেলাল, আলম হোসেন, ইদ্রিস আলী, রেজাউল ইসলাম, আলম হোসেনের স্ত্রী ফারজানা বেগম, হেলাল হোসেনের স্ত্রী লিলিফা বেগম, আমেজ উদ্দীনের ছেলে হেলাল উদ্দীন ও জিয়াউল হকের স্ত্রী ফুত্তি বেগম।

আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মহব্বতপুর গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে মিলন হোসেন ও বছির উদ্দীনের ছেলে আব্দুল হামিদকে বেকসুর খালাস দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩১ অক্টোবর দুপুরে মকবুল ইসলাম তার ছেলে সামছুল ইসলাম ও আলা উদ্দিনকে নিয়ে জমি প্রস্তুত করতে যান। এ সময় অভিযুক্তরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় তৈরি হাসুয়া, দা, কোদাল, লোহার রড ও লাঠিসহ তাদের ওপর আক্রমণ করেন। এতে সামছুল ইসলাম গুরুতর আহত হলে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাডালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মরা যান।

এ ঘটনায় বাদী হয়ে নিহতের স্ত্রী মেরিনা বেগম ১১ নভেম্বর ক্ষেতলাল থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ দুপুরে আদালত এ রায় দেন।

এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন খাজা শামছুল আলম বুলবুল ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন আহসান হাবিব চপল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কৃষক হত্যার দায়ে ১০ জনের যাবজ্জীবন

প্রকাশিত সময় : ০৬:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪