বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কবি অসীম সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অসীম সাহার মৃত্যুতে বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে অসীম সাহা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মননা ‘একুশে পদক’ লাভ করেন। এছাড়া সামগ্রিকভাবে সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কবি অসীম সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত সময় : ১০:১৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪