বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

দিনাজপু‌র সদর উপ‌জেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ৫ জ‌ন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। শুক্রবার সকাল ৬টার দিকে পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফ‌রিদ হো‌সেন এ তথ্য নিশ্চিত করেন। ঘটনাস্থলেই মারা যান দিনাজপুরের সেতাজগঞ্জ উপজেলার বাসিন্দা নাবিল পরিবহনের বাসের সুপারভাইজার রাজেশ, ঠাকুরগাঁও‌য়ের পীরগঞ্জ উপজেলার মিত্রমা‌টি গ্রা‌মে বাসিন্দা বাসযাত্রী হাসু ইসলাম। এ ছাড়া দিনাজপুরের এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেয়ার পর তিনজন মারা যান। তাদের ম‌ধ্যে একজন শিশুও র‌য়ে‌ছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। ওই হাসপাতালে গুরুতর আহত ২৮ জন চিকিৎসা নিচ্ছেন। পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়, দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী চকরামপুর এলাকায় সকাল ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা না‌বিল প‌রিবহ‌নের এক‌টি বাসের সঙ্গে দিনাজপুর থে‌কে ছেড়ে আসা একই আম‌বোঝাই ট্রাকের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সাম‌নের অংশ দুম‌ড়ে-মুচ‌ড়ে যায়। স্থানীয়রা আহত‌ ব্যক্তিদের উদ্ধার ক‌রে এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নিয়ে যান। ওসি ফ‌রিদ হো‌সেন ব‌লেন, দুর্ঘটনায় পাঁচজ‌ন নিহত হয়েছেন। গা‌ড়ি দু‌টি‌কে পু‌লিশি হেফাজ‌তে নেয়া হ‌য়ে‌ছে। বর্তমানে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

প্রকাশিত সময় : ১১:১৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪