মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাদের মির্জার সহযোগী ‘পিচ্চি মাসুদ’ গ্রেপ্তার

২০২১ সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অস্ত্র হাতে গুলি করার একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়ার ভিডিওতে অস্ত্রধারী আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদকে (৪২) পুলিশ গ্রেপ্তার করেছে।

আজ সোমবার ভোর চারটার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।

এ প্রসঙ্গে পুলিশ জানায়, আনোয়ার হোসেনের বিরুদ্ধে একটি হত্যা, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধের মোট ২২টি মামলা রয়েছে। তিনি বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এছাড়া তিনি পলাতক কাদের মির্জার ‘হেলমেট বাহিনীর’ অন্যতম সদস্য। তার বাড়ি মুসাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তবারক আলী ভূঞা বাড়ি এলাকায়।

কাদের মির্জার সঙ্গে আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদ (বা থেকে প্রথম)। ছবি: সংগৃহীত

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গণমাধ্যমকে জানান, সোমবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কোম্পানীগঞ্জে কাদের মির্জার হেলমেট বাহিনীর অন্যতম সদস্য আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদ। তিনি প্রকাশ্যে কোমরে পিস্তল নিয়ে চলাফেরা করতেন। কাদের মির্জার প্রশ্রয়ে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কাদের মির্জার সহযোগী ‘পিচ্চি মাসুদ’ গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১০:৪২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪