সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে ৬ যুবক আটক

 চুরি, ছিনতাই, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে ৬ যুবককে আটক করা হয়েছে। অভিযানকালে আটক যুবকদের কাছ থেকে নগদ অর্থ, ১৯টি মোবাইল ফোন, মাদক সেবনের সরঞ্জাম, গাঁজাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দিবাগত  রাতে আটক ৬ যুবক এবং উদ্ধার করা মালামাল শ্রীমঙ্গল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা।
আটককৃতরা হলেন— শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের মকবুল হোসেনের ছেলে মো. ফাহিম (৩০), সোনার বাংলা রোডের, আমির হোসেনের ছেলে মনির হোসেন (২৬), সাতগাঁও এলাকার মো. খোকন মিয়ার ছেলে মো. শিপন মিয়া (২৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তাজুল ইসলামের ছেলে তানভীর ইসলাম (২১) ও মাধবপুর উপজেলার নূর মিয়ার ছেলে মোখলেস মিয়া (৩০)।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের পক্ষ থেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ৬ জনকে থানায় সোপর্দ করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে ৬ যুবক আটক

প্রকাশিত সময় : ০৯:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪