শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হজে শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি আরব

২০২৫ সালের হজ মৌসুমে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রতি বছর হজের সময় তীব্র ভিড়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজযাত্রার সময় তাদের যেকোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে

মন্ত্রণালয় আরো বলেছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের সর্বদা অগ্রাধিকার দেওয়া হবে, যারা এর আগে হজ করেননি।

সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরতদের জন্য নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে ২০২৫ সালের হজ নিবন্ধন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। হজযাত্রীদের ব্যক্তিগত তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে।

এ বছর সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রীদের জন্য নতুন কিস্তি সুবিধার ব্যবস্থা করেছে। দেশটির অভ্যন্তরীণ হজযাত্রীরা এবার তিন কিস্তিতে হজ প্যাকেজের মূল্য পরিশোধ করতে পারবেন। প্রথম কিস্তিতে ২০ শতাংশ অর্থ বুকিংয়ের ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে ৪০ শতাংশ করে অর্থ রমজান ২০ ও শাওয়াল ২০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হজে শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি আরব

প্রকাশিত সময় : ০৩:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫