মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপে হবে ‘পাঠানের’ বাকি অংশের শুটিং

জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর কয়েক মাস সিনেমা থেকে দূরে ছিলেন শাহরুখ খান। ব্যর্থতা ভুলতে নিজের মতো সময় কাটিয়েছেন তিনি। তবে ওই সময়টায় একাধিক ছবির চিত্রনাট্য পড়েছেন বলিউড বাদশা। সেসব চিত্রনাট্যের মধ্যে ‘পাঠান’ ছবির গল্প তার ভালো লাগে। রাজি হয়ে যান অভিনয় করতে।

গেল বছর মহারাষ্ট্রে ‘পাঠান’ ছবির শুটিং শুরু করেছিলেন শাহরুখ। এরই মধ্যে ৬০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে ছবির। তবে করোনার কারণে এখন বন্ধ রয়েছে ছবির শুটিং। এখনো পরিস্থিতি অনুকূলে আসেনি। সেখানে চলছে বিধিনিষেধ।

এমন পরিস্থিতিতে আর বসে থাকতে চাইছেন না পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তিনি চাইছেন, টিম নিয়ে ভারতের বাইরে শুটিং করতে। সে ক্ষেত্রে তার প্রথম পছন্দ ইউরোপীয় ইউনিয়ন।

ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, ইউরোপের মোট তিনটি দেশে হবে ‘পাঠান’ সিনেমার বাকি থাকা অংশের শুটিং। তবে কোন কোন দেশে আর ঠিক কোন সময়ে এই শুটিংপর্ব সারা হবে, তা এখনই বলাটা মুশকিল। কারণ করোনা পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের নিয়মের ওপর নির্ভর করে ছবির শুটিং ইউনিটকে ভ্রমণের পরিকল্পনা করতে হচ্ছে।

ছবির প্রযোজক আদিত্য চোপড়া চাইছেন শুটিং ইউনিটের সবার যেন করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে যায়। কিন্তু যেহেতু প্রক্রিয়াটা সময়সাপেক্ষ তাই চিন্তার ভাঁজ কপালে বেড়েছে প্রযোজকের। ইতিমধ্যেই নির্মাতা সংস্থার তরফে নাকি খোঁজখবর করা শুরু হয়ে ইউরোপীয় ক্রু-ইউনিটের যাদের ইতিমধ্যে টিকা নেওয়া হয়ে গিয়েছে, তাহলে শুটিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসক

ইউরোপে হবে ‘পাঠানের’ বাকি অংশের শুটিং

প্রকাশিত সময় : ০৪:০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১