মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বউ পেটানোর দায়ে অভিনেতা গ্রেপ্তার

স্ত্রী নিশা রাওয়ালকে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা করন মেহরাকে। সোমবার (৩১ মে) গভীর রাতে ‘ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায়’ খ্যাত এই অভিনেতাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। বার্তা সংস্থা এএনআই এ তথ‌্য জানিয়েছে।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, স্ত্রী নিশা রাওয়ালের সঙ্গে দাম্পত‌্য কলহ তৈরি হয়েছে—এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই উড়ছে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিশা। অভিযোগের কপিতে নিশা জানিয়েছেন, শুরুতে দুজনের কথাকাটাকাটি হয়, পরে করন তাকে মারধর করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৩৬, ৩৩৭, ৩৩২, ৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) করনকে আদালতে তোলা হবে।
এর আগে করন সংবাদমাধ‌্যমটিকে বলেন, ‘আমি কোভিড আক্রান্ত ছিলাম, আমার প্রিয়জনদের হারানোর শোকে এখনো কাতর। এই কঠিন সময়েও আমি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বাধ্য হচ্ছি। এটা খুব হতাশাজনক। আমার মনের অবস্থা ভালো নয়, তবে আমি কিছু জিনিস পরিষ্কার করতে চাই। কোভিড আক্রান্ত এই অবস্থায় নিশাই আমার খেয়াল রাখছে।’
বউ পেটানোর দায়ে অভিনেতা গ্রেপ্তার
বউ পেটানোর দায়ে অভিনেতা গ্রেপ্তার

দীর্ঘ ৬ বছর প্রেম করার পর ২০১২ সালে নিশা রাওয়ালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন করন। একটি সিনেমার শুটিং সেটে তাদের পরিচয়। একসঙ্গে ড‌্যান্স রিয়ালিটি শো ‘নাচ বালিয়ে’-তে অংশ নিয়েছিল এই দম্পতি। করন বিগ বসের ঘরে থাকাবস্থায় নিশা অন্তঃসত্ত্বা ছিলেন। ২০১৭ সালে তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বউ পেটানোর দায়ে অভিনেতা গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৪:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১