শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাহির দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন

গত ১১জুন রাতে চিত্রনায়িকা মাহিয়া মাহি তার ফেসবুকে মেহেদী রাঙা হাতে কাতান শাড়ি আর নাকফুল পরে একটি ছবি পোস্ট করেন। আর ছবির ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’। বিচ্ছেদের পর মাহিকে নিয়ে নতুন গুঞ্জন শুরু তখন থেকেই। আর এই গুঞ্জনটা উঠেছে তার দ্বিতীয় বিয়ের সম্ভাবনা নিয়ে। নেটিজেনদের অনেকেই এটাকে ভেবে বসেছেন বিয়ের ছবি। ছবিটিকে শেয়ার করে শুভেচ্ছাও জানাচ্ছেন কেউ কেউ। অনেকে দুয়ে দুয়ে চার মেলাতে চেয়েছেন ফেসবুকে মাহির সঙ্গে নতুন এক যুবককে দেখতে পেয়ে।

গুঞ্জনে বলা হচ্ছে সেই যুবকের নাম রাকিব সরকার। তিনি একজন ব্যবসায়ী এবং রাজনীতিক। তার সঙ্গেই নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন মাহি। রাকিব গাজীপুরে থাকেন। রাকিব-মাহিসহ আরও অনেককেই দেখা গেছে ফেসবুকে পোস্ট করা বিভিন্ন ছবিতে। মাহির ফেসবুক লাইভেও পাওয়া গেছে রাকিবকে। একটি ছেলে ও মেয়ের মাথার পেছনের অংশের তোলা একটি ছবি রাকিব দিয়ে রেখেছেন তার কাভার ছবিতে। সেই ছবি দেখে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, ‘সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকুক আপনাদের জীবন।’ ফেসবুকের ছবি ও লাইভের সূত্রে গাজীপুরের বিষয়টি নিয়ে চলছে চলছে। মাহিকে গাড়ি উপহার দিয়েছেন রাকিব এমন গল্পও ছড়িয়েছে। সেইসঙ্গে মাহি-রাকিব একসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ঘুরতে যাওয়ার কথাও শোনা যাচ্ছে।

তবে সব গুঞ্জনকেই ভুয়া বলে দাবি করেছেন মাহি। তিনি বলেন, ‘এই খবরটি একদমই সত্য নয়। রাকিব আমার একজন বন্ধু মাত্র। গোপনে লুকিয়েই যদি বিয়ে করবো তাহলে তার সঙ্গে আমার ছবি বা ভিডিও ফেসবুকে কী করে আসতো। সে ও আমি আরও অনেকে মিলে একটি সার্কেল তৈরি করে নিয়েছি আড্ডার জন্য। এর বেশি কিছু নয়।’ এছাড়াও, কোনো তথ্য নিশ্চিত না হয়ে বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের খবর ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধও করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মাহির দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন

প্রকাশিত সময় : ০৯:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১