অভিরূপের জন্মদিনে তাকে হীরের আংটি উপহার দিয়েছেন শ্রাবন্তী। শুধু তাই নয়, ঘটা করে নিজের ফ্ল্যাটে প্রেমিকের জন্মদিনও পালন করেছেন।
বিয়ে বা প্রেম নিয়ে কোনো লুকোচুরি নেই তার। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিয়ে ভাঙার গুঞ্জনের মাঝেই ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
এরই মধ্যে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা গেছে- কালো শর্ট ড্রেসে অভিনেত্রী চেয়ারে বসে আসেন। পাশের চেয়ারে বসে তার মা। অন্যদিকে শ্রাবন্তীর দিদি স্মিতাকে কেক খাইয়ে দিচ্ছেন অভিরূপ। তার পরনে কালো পাঞ্জাবি।
ছবি দেখে বোঝা যায়, শ্রাবন্তীর নতুন বন্ধুকে সাদরে গ্রহণ করেছে তার পরিবার। অভিরূপ নাগ চৌধুরী ও শ্রাবন্তী একই আবাসনের বাসিন্দা। আর টালিপাড়ায় কান পাতলেই অনেকের মুখেই শোনা যাচ্ছে শ্রাবন্তীর নতুন প্রেমিকের নামটি।
কিছুদিন আগে অভিরূপের সঙ্গে পাহাড়ে বেড়াতেও গিয়েছিলেন অভিনেত্রী। যদিও এই বিষয়ে মুখে খোলেননি শ্রাবন্তী। এদিকে গত বছরের অক্টোবর মাস থেকেই আলাদা থাকছেন শ্রাবন্তী ও রোশন সিং। দাম্পত্য সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন রোশন। আদালতকে জানিয়েছেন শ্রাবন্তীর সঙ্গেই থাকতে চান। অভিরূপের জন্মদিন সেলিব্রেশনে শ্রাবন্তীর ছবি দেখে মন খারাপ হয়েছে রোশনের।
ভারতীয় গণমাধ্যমে রোশন বলেন, ‘এতদিন তো খবরের মাধ্যমেই দেখতাম, কোথাও একটা বিশ্বাস ছিল যে না এটা হতে পারে না, ছবিটা দেখার পর খুব খারাপ লাগছে, আমি চেষ্টা করেছিলাম সব ঠিক করার।’
রোশন আরও বলেন, ‘কী করছে শ্রাবন্তী জানি না, প্রথমে আমায় ছেড়ে ভুল করল, এরপর সম্পর্কে গিয়ে আবার একটা ভুল করছে, এই ছবিতে ওর পুরো পরিবারকে দেখে আরও অবাক হয়েছি।’

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ বিডি ডটকম 
























