শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা মানুষের মৃত্যু

আমেরিকার সবচেয়ে লম্বা ব্যক্তি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি হার্টের সমস্যার কারণে মারা যান। ফেসবুকে তার মা এ খবর জানিয়েছেন।

তার মা জানান, শুক্রবার মিনেসোটায় তিনি মারা যান।

ইউক্রেনের বংশোদ্ভূত ইগর ভভকভিনস্কি সাত ফুট আট ইঞ্চি লম্বা ছিলেন। পিটুইটারির বিশালত্বের কারণে গ্রোথ হরমোনের অতিরিক্ত নিঃস্বরণই এই অস্বাভাবিক লম্বার জন্য দায়ী।

ইগর ভভকভিনস্কির মা যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় মায়ো ক্লিনিকে সন্তানের চিকিৎসার জন্য ১৯৮৯ সালে আমেরিকায় আসেন। দু’দফা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জীবন রক্ষা পেলেও তার অস্বাভাবিক বৃদ্ধি থামানো যায়নি।

ইগর ভভকভিনস্কি ২০১৩ সালে ইউরোভার্সন সং কনটেস্টে স্টেজে ইউক্রেনের গায়িকা জাটা ওগনিভিচের সাথে একসাথে পারফর্ম করেছিলেন। ওই সময়ে জাটাকে তার সাথে ছোট্ট পুতুলের মতো লাগছিল।

আরো একবার ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা এক রাজনৈতিক সমাবেশে ভিড়ের মধ্যে তাকে লক্ষ্য করেন। ইগরের গায়ে থাকা টি শার্টে লেখা ছিল, ‘বিশ্বের বড়ো ওবামা সমর্থক’। ওবামা তাকে কাছে ডেকে নেন এবং হাত মেলান।

গিনেস ওয়াল্ড রেকডর্স ২৭ বছর বয়সে ইগরকে আমেরিকার সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে ঘোষণা করে।

গিনেস ওয়াল্ড রেকডর্স বলছে, বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি লম্বা ব্যক্তি তুরস্কেও, যার নাম সুলতান কোসেন। তিনি আট ফুট দুই ইঞ্চি লম্বা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশের পথে যাত্রা শুরু করেছেন হাজিরা

যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা মানুষের মৃত্যু

প্রকাশিত সময় : ০২:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১