বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমণিকে ছুঁতে পেরে আবেগাপ্লুত মুদি দোকানি

কারাগার থেকে মুক্ত হন চিত্রনায়িকা পরীমণি। কারাগার থেকে বের হওয়ার পর নায়িকাকে নেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিনসহ পরিবারের একাধিক সদস্য। এছাড়াও উৎসুক অনেক জনতা কারাফটকে ভিড় জমিয়েছিলো। তাদেরই একজন মুদি দোকান জিল্লুর রহমান।

কাশিমপুর কারাগারের সামনেই জিল্লুর মুদি দোকান। পরীকে তিনি সিনেমায় বহুবার দেখেছেন, কিন্তু সামনাসামনি দেখার সুযোগ আগে কখনো হয়নি। পরীকে যেদিন কাশিমপুর কারাগারে নেয়া হয় সেদিন তাকে এক নজর দেখার চেষ্টা করেছিলেন জিল্লুর। কিন্তু সুযোগ মেলেনি। তার সেই সাধ পূরণ হলো আজ। শুধু দেখা নয়, নায়িকার হাতে হাত মেলাতে পেরেছেন জিল্লুর রহমান।

একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে জিল্লুর বরাতে বলা হয়েছে, ‘আমি পরীমণির ভক্ত। তিনি জেলখানায় আসার পর থেকেই আকাঙ্ক্ষা ছিল তাকে দেখব। এত মানুষের মাঝে তাকে দেখতে পেরে মনে হয়েছে আকাশের চাঁদ হাতের কাছে এসেছে। বাস্তবে দেখে অনেক বেশি ভালো লেগেছে, যেটা ভাষায় বোঝানো যাবে না। আজ আমি তার কাছাকাছি গিয়ে তার সঙ্গে হাত মেলাতে পেরেছি। এ জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করছি।’

নিজের পরিচয় জানিয়ে জিল্লুর বলেন, ‘আমি কারাগারের সামনের স্থানীয় দোকানদার। সেই হিসেবে কারাগারে সব সময় যাওয়া-আসা আছে, কারাগারের সাথে আমি সম্পৃক্ত।’

গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে জামিন আদেশ দিলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীমণির জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছানোয় সেদিন তার মুক্তি মেলেনি। নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমণির জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণি ও তার সহযোগীকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। গ্রেপ্তারের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দপ্তরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই দিনই একই সূত্র ধরে অভিযান চালিয়ে পরিচালক নজরুল ইসলাম রাজকে গ্রেপ্তার করা হয়েছিল।-আরটিভি নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পরীমণিকে ছুঁতে পেরে আবেগাপ্লুত মুদি দোকানি

প্রকাশিত সময় : ০৫:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১