মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রিয়ার উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ১৩তম সামিট স্পিকার্স অফ পার্লামেন্টের পঞ্চম কনফারেন্স এবং কাউন্টার টেররিজমের প্রথম বৈশ্বিক সংসদীয় সামিটে অংশ নিতে রোববার (৫ সেপ্টেম্বর) ভোর রাতে অস্ট্রিয়ার ভিয়েনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) উদ্যোগে এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ান পার্লামেন্টের সহযোগিতায় ৬-৮ সেপ্টেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় সামিট, কনফারেন্সসমূহ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, রুমানা আলী এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার এতে অংশগ্রহণ করবেন।

স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম ও উর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিতি ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অস্ট্রিয়ার উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

প্রকাশিত সময় : ০১:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১