ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৩১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৫৯ জন এবং ঢাকার বাইরে ৫৮ জন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। সংস্থাটি আরও জানায়, এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৪ জন। আর এ মাসে হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৬৫১ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ২৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ৭৫ জন, আর বাকি ১৭০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ হাজার ৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১১ হাজার ৭০৮ জন।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 























