শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৯ বছরের আরেকটি সন্তান আছে, স্বীকার করলেন যশ

অভিনেত্রী নুসরাত জাহানের পুত্রসন্তানের বাবা যশ দাশগুপ্ত। কিন্তু সম্প্রতি জানা গেল, তার আরও একটি সন্তান রয়েছে; যেটির বয়স ৯ বছর! সম্প্রতি যশের প্রাক্তন স্ত্রী শ্বেতা সিং কালহানস তথ্যগুলো প্রকাশ্যে আনেন।

শ্বেতা স্পষ্ট জানিয়েছিলেন, প্রাক্তন স্বামীর ব্যক্তিগত জীবন নিয়ে তিনি চিন্তিত নন। নুসরত জাহানকেও তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। যশের সঙ্গে তার সম্পর্ক শুধুই নিজের সন্তানের বাবা হিসাবেই, এর বাইরে যশকে নিয়ে কোনো ভাবনা-চিন্তা নেই তার। শ্বেতা আরও জানিয়েছেন তাদের সন্তান যশের সঙ্গেই থাকে।

সম্প্রতি নুসরাত তার ছেলে ইশানের জন্মনিবন্ধন করেছেন। সেই তথ্য এসেছে প্রকাশ্যে। তাতে দেখা যায়, ইশানের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ। ঈশান এই কদিনে কতটা বড় হল? এই প্রশ্নের উত্তরে নুসরতের সঙ্গী জানান, ‘খুব ছোট। সবে ১৫ দিন বয়স। এতো তাড়াতাড়ি কিচ্ছু পরিবর্তন আসে না, বিশ্বাস করুন। আমার ছেলে আছে, যার এরই মধ্যে ৯ বছর বয়স হয়ে গেছে, এতো তাড়াতাড়ি কিচ্ছু চেঞ্জ আসে না। এটা সংবাদমাধ্যমের বাড়াবাড়ি’।

আপতত ‘চিনে বাদাম’-এর শ্যুটিংয়ে ব্যস্ত যশ। সেই ফাঁকে যশের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ‘এখন যশের ব্যস্ত সময়ের অনেকখানি নিয়ে নিয়েছে ছোট্ট ঈশান, কেমনভাবে কাটছে দিন?’ মুচকি হেসে অভিনেতা জানান, ‘খানিকটা সময় অবশ্যই ঈশান নিয়ে নিয়েছে, সেটা স্ট্রেস বাস্টার…! মুড অফ থাকলে, স্ট্রেসের মধ্যে থাকলে সেটা কাটিয়ে উঠতে অবশ্যই সাহায্য করে’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

৯ বছরের আরেকটি সন্তান আছে, স্বীকার করলেন যশ

প্রকাশিত সময় : ১০:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১