বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের মালামাল চুরি, গ্রেপ্তার ৫

মেট্রোরেলের মালামাল চুরির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। এ সময় প্রজেক্টের বিভিন্ন কাজে ব্যবহৃত প্রায় ১ হাজার ৪০০ কেজি বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, ‘মেট্রোরেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ার হোসেন, মো. রবিন, মো. হাসমত, দুলাল হোসেন ও দেলোয়ার। এসময় তাদের কাছ থেকে মেট্রোরেলের প্রজেক্টের বিভিন্ন কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা মালামালগুলো অন্যত্র বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিল। পরে গোপন সংবাদে পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

মেট্রোরেলের মালামাল চুরি, গ্রেপ্তার ৫

প্রকাশিত সময় : ০৫:২৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১