বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিগ বসের গ্রান্ড ফিনালেতে শেষ হাসি দিব্যা আগারওয়ালের

বিগ বস ওটিটির ট্রফি জিতলেন দিব্যা আগারওয়াল। ফার্স্ট রানার আপ নিশান্ত, তিন নম্বরে শেষ করলেন শমিতা। হিন্দুস্তান টাইমসের সমীক্ষায় বিগ বস ওটিটির বিজেতা হয়েছিলেন দিব্যা আগারওয়াল। খবর হিন্দুস্তান টাইমসের।

ইন্ডিয়ার রায় মিলে গেল সেই সমীক্ষার সঙ্গে, বিগ বস ওটিটির প্রথম এডিশনের বিজয়ী হলেন দিব্যা। অনুষ্ঠান চলাকালীনই এই সুখবর সবার প্রথম টুইটারে ফাঁস করে দেন গওহর খান। দিব্যাকে অভিনন্দন জানিয়ে প্রাক্তন বিগ বস প্রতিযোগী গওহর লেখেন, অভিনন্দন দিব্যা! খুব ভালো খেলেছো, শমিতা, নিশান্ত। প্রতীক তোমার সঙ্গে দেখা হবে বিগ বস ১৫’র মঞ্চে।

এদিন বিগ বস ওটিটি-র ট্রফি ছাড়াও ২৫ লক্ষ টাকার পুরস্কার মূল্য জিতলেন দিব্যা। দ্বিতীয় স্থানে শেষ করলেন নিশান্ত, সেকেন্ড রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল শমিতা শেট্টিকে। বিগ বস ওটিটির অন্যতম চর্চিত প্রতিযোগী ছিলেন শমিতা। তবে প্রথম দু’জনের মধ্যেও জায়গা হল না তার।

ফিনালেতে টাকায় ভরা স্যুটকেস নিয়ে শো ছেড়ে বেরিয়ে যান প্রতীক সহজপাল। বিগ বস ১৫-র প্রথম নিশ্চিত প্রতিযোগী প্রতীক। পাশাপাশি বিগ বস ওটিটির বিজেতা দিব্যা আগারওয়ালকেও দেখা যাবে বিগ বস ১৫-র মঞ্চে। পাঁচ ফাইনালিস্টের মধ্যে চতুর্থ স্থানে শেষ করেছেন রাকেশ বাপাট।

গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন রীতেশ-জেনেলিয়া। এবার ওটিটির পর্ব শেষ। শুরু হতে চলেছে বিগ বস-এর ১৫ নম্বর সিজন। ফের একবার সঞ্চালকের ভূমিকায় সলমন খান। বিগ বসের প্রতিযোগী তালিকার দিকে এখন নজর সবার।-ভোরের কাগজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিগ বসের গ্রান্ড ফিনালেতে শেষ হাসি দিব্যা আগারওয়ালের

প্রকাশিত সময় : ০৯:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১