বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গালে থাপ্পড়ের পর এবার ডিম হামলার শিকার ম্যাক্রো

ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ফ্রান্স। চলতি বছরের জুনে সরকারবিরোধী এক বিক্ষোভকারীর থাপ্পড়ের পর এবার ফরাসি রেস্তোরাঁ ও হোটেল বাণিজ্য মেলা পরিদর্শনে গিয়ে ডিম হামলার শিকার হয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গত সোমবার (২৭ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর লিওনে ঘটনাটি ঘটেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছে।

ডিমটি ম্যাক্রোর কাঁধে আঘাত হানলেও তা ফাটেনি। এরপর প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা দলের সদস্যরা হামলাকারী ওই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে শান্ত করেন এবং হোটেল কক্ষ থেকে বের করে দেন। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, পরবর্তী কোনো সময়ে আমি ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করব।

আক্রমণের শিকার হয়ে লিওনের আন্তর্জাতিক ক্যাটারিং, হোটেল এবং খাদ্য বাণিজ্য মেলায় (এসআইআরএইচএ) প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, আমাকে যদি তার কিছু বলার থাকে, তাহলে তাকে স্বাদরে আসতে দিন। আমি পরে তাকে দেখতে যাব।

দেশটির মধ্যপন্থি প্রেসিডেন্টের জন্য মেলায় অংশগ্রহণকারীদের উষ্ণ অভ্যর্থনা অনুষ্ঠানে আকস্মিক ঝামেলা শুরু হয়েছিল তার এক ঘোষণার পর। তিনি রেস্তোরাঁয় ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধিত বকশিশের ওপর আর কর ধার্য করা হবে না বলে ঘোষণা দেওয়ার পরপরই ব্যক্তিটি ডিম ছুঁড়ে মারেন।

ফরাসি প্রেসিডেন্টদের ওপর ক্ষুব্ধ প্রতিবাদকারীদের ডিম নিক্ষেপের ঘটনা আজ বিরল নয়। আর ম্যাক্রোর ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি। ২০১৭ সালে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণার পর প্যারিসে জাতীয় কৃষি মেলা পরিদর্শনের সময় প্রতিবাদকারীর ছোঁড়া ডিম ম্যাক্রোর মাথায় ফেটে যায়।

গত জুনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ভ্যালেন্সে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে হাত মেলানোর সময় ক্ষুব্ধ এক ব্যক্তি প্রেসিডেন্ট ম্যাক্রোর গালে সজোরে থাপ্পড় মারেন। সে সময় ফরাসি এই প্রেসিডেন্টকে থাপ্পড় মারার একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরবর্তীকালে আদালতের কাছে দেওয়া স্বীকারোক্তিতে ওই ব্যক্তি বলেন, আমি ২০১৮ এবং ২০১৯ সালের সরকারবিরোধী ইয়োলো ভেস্ট আন্দোলনের সমর্থক। সরকারের প্রতি ক্ষোভ তৈরি হওয়ার কারণেই আমি ম্যাক্রোর গালে থাপ্পড় মেরেছি। এরপর ফরাসি আদালত তাকে চার মাসের কারাদণ্ড প্রদান করেন।

উল্লেখ্য, আগামী বছরের এপ্রিলে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি-না সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেননি ইমানুয়েল ম্যাক্রো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গালে থাপ্পড়ের পর এবার ডিম হামলার শিকার ম্যাক্রো

প্রকাশিত সময় : ১০:৪৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১