শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ, আহত ২

বগুড়ার শেরপুরের খানপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম রানজুর নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এতে দুইজন আহত হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগসুত্রে জানা গেছে, শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী শফিকুল ইসলাম রানজুসহ কয়েকজন বুধবার (২৭ অক্টোরর) রাত সাড়ে ১০টার দিকে খানপুর গ্রামের হাচেন আলীর বাড়িতে যান নির্বাচনী গণসংযোগ করতে।
এসময় একই এলাকার সাজেদুল মন্ডলের ছেলে ফয়সাল মন্ডল (৩০), খোকন শেখের ছেলে বাবুল (৩৫),সহ কয়েকজন তাদের বলেন, গজারিয়া বরিতলীর কোন লোক এই গ্রামে প্রবেশ করতে দিব না। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে তারা কাঠের বাটাম ও লাঠি দিয়ে রানজুর সমর্থক আনারুল ইসলাম (৬৫) ও সাইফুল ইসলামকে মারপিট করে আহত করে।

পরে তাদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।
এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শফিকুল ইসলাম রানজু জানান, নির্বাচনী আলাপকালে হাছেনের বাড়িতে ঢুকে প্রতিপক্ষরা নানা হুমকি ধামকির একপর্যায়ে আমার সামনেই দুইজনকে মারপিট করে। এছাড়া আমার সমর্থকদের সামনে একটি চায়ের দোকানও ভাংচুর করেছে।
অভিযুক্ত ফয়সাল মন্ডলের বাবা সাজেদুল মন্ডল জানান, চেয়ারম্যান প্রার্থী রানজু তার সমর্থকদের নিয়ে ভোট কিনছে এমন খবর পেয়ে এলাকাবাসী তার প্রতিবাদ করলে তারা চলে যায়। সেখানে কোন হুমকি ধামকি কিংবা মারপিটের ঘটনা ঘটেনি।
খানপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিমল দত্ত জানান, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রানজু একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে যাচ্ছে। যার কোন সত্যতা নেই।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খানপুরে নির্বাচনী প্রচারণায় কথাকাটাকাটির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নিব।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত’

বগুড়ার শেরপুরে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ, আহত ২

প্রকাশিত সময় : ০৫:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১