বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বুলগেরিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ৯

বুলগেরিয়ায় একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ৯ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (২২ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় এলাকার একটি বৃদ্ধাশ্রমে এ ঘটনা ঘটে।

বুলগেরিয়ার অগ্নিনির্বাপন দপ্তরের প্রধান তিহমির তোতেভ জানান, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে রয়াক গ্রামের একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগার ঘটনা ঘটে। ওই এলাকার একটি পুরাতন স্কুল ভবনকে সংস্কার করে বয়স্কদের বসবাসের উপযোগী করে তোলা হয়েছিল। সোমবার সেখানেই আগুন লাগার ঘটনা ঘটে।

তিনি জানান, আগুন লাগার সময় ভবনটিতে ৫৮ জন অবস্থান করছিলেন। দুর্ভাগ্যজনকভাবে তাদের মধ্যে ৯ জন প্রাণ হারান।

অগ্নিনির্বাপন দপ্তরের প্রধান এ কর্মকর্তা আরও বলেন, আগুন লাগার ঘটনা সামনে আসার পরপরই তাৎক্ষণিকভাবে ভবনের বাসিন্দা বয়স্ক নাগরিকদেরকে বের করে আনা হয় এবং আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে যাওয়ায় কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে ওই বৃদ্ধাশ্রমের পরিচালক মিলেনা মাজুরিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করেছেন। বৃদ্ধাশ্রমে আগুন লাগার কারণ এখনো জানানো হয়নি। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছয়টি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়। সূত্র : এএফপি ও রয়টার্স

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বুলগেরিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ৯

প্রকাশিত সময় : ১১:০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১