বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি আক্তারুজ্জামানকে বিএনপি থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের সাবেক এমপি এবং কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মেজর (অব.) আক্তারুজ্জামানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

আজ রোববার দলের সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এই সিদ্ধান্ত গণমাধ্যমকে জানানো হয়েছে। তবে কী কারণে তাকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা হিসেবে আক্তারুজ্জামান বিভিন্ন সময়ে টেলিভিশন টকশোতে অংশ নেন। আবার সেখানে গিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কর্মকাণ্ড নিয়ে ‘আপত্তিজনক’ মন্তব্য করেন।

দলের গুরুত্বপূর্ণ এক নেতা জানান, গত পরশুও টিভির এক টকশোতে গিয়ে দল ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কথা বলেছেন। এই কারণে আক্তারুজ্জামানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সাবেক এমপি আক্তারুজ্জামানকে বিএনপি থেকে বহিষ্কার

প্রকাশিত সময় : ০৩:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২