রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার দুই নং ওয়ার্ড চৌকিড় পাড়া মহল্লা থেকে এক মাদক ব্যবসায়ী পারভেজ হোসেন, বয়স আনুমানিক ( ৩০), পিতাঃশফিকুল ইসলাম কে গ্রেফতার করেছে তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার আনুমানিক দুপুর ১ঃ৩০ মিনিটে গোপন সংবাদ এর ভিত্তিতে তাহেরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিলালুর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে তাহেরপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড এর চৌকিড় পাড়া মহল্লা থেকে মাদক ব্যবসায়ী পারভেজ হোসেন ( ৩০) কে গ্রেফতার করেছে। এ সময় পারভেজ ফোর- স্টার ক্লিনিকের দক্ষিণ পার্শে তার নিজের হোটেলে অবস্থান করছিল।
তাহেরপুর তদন্ত কেন্দ্রের এক ফোর্স সিভিলে তার কাছে মাদক কিনার অভিনয় করে। তখন সে তার কাছ থেকে টাকা নিয়ে মাদক এনে দিলে সাথে সাথে তাকে তার নিজ হোটেল থেকে ১২ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।
তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জিলালুর রহমান জানায়, এই পারভেজ অনেক দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। আমরাও সুযোগ খুজঁছিলাম , আজকে এই কৌশল অবলম্বন করে ১২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করি। এস আই জিলালুর রহমান জানান মাদক ব্যবসায়ী পারভেজ হোসেন কে বাগমারা হস্তান্তর করে মাদক আইনে এক টি মামলা দেয়া হবে।

আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা প্রতিনিধিঃ 

























