শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ইউপি সদস্যকে রাতভর ধর্ষণ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার জুয়েল মিয়ার নামে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন একই পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের এক নারী মেম্বার। অভিযুক্ত জুয়েল মিয়াকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

আজ সোমবার সকালে বিয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ডালিম আহমেদ।

মামলায় অভিযোগ করা হয়, গত ১ অক্টোবর ওই নারী ইউপি মেম্বারকে দাপ্তরিক কাজের কথা বলে উপজেলা পরিষদে নিয়ে যান জুয়েল মিয়া। কাজ না থাকা সত্ত্বেও তিনি তাকে বিভিন্ন অজুহাতে সেখানে আটকে রাখেন। এভাবে রাত ১১টা বেজে গেলে উপজেলা পরিষদের সামনের সড়কে গাড়ি পাওয়া যাচ্ছিলো না। পরে জুয়েল মিয়া ওই নারীকে গাড়ি নিয়ে আসার কথা বলে একটি বাড়িতে বসিয়ে রাখেন। কিছুক্ষণ পর ফিরে এসে বলেন গাড়ি পাওয়া যায়নি, আজ রাতে এখানেই থাকতে হবে। এক পর্যায়ে জুয়েল ওই নারী ইউপি মেম্বারের মোবাইল ফোন কেড়ে নেন ও জোরপূর্বক রাতভর সেখানে রেখে ধর্ষণ করেন। পরদিন সকালে তাকে একটি গাড়িতে তুলে বাড়ি পাঠিয়ে দেন জুয়েল। এ ঘটনা জানতে পেরে ওই নারীর স্বামী তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে তিনি গত ৩ নভেম্বর নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, ‘অভিযোগকারী নারী ইউপি সদস্যের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে, তবে এখনও রিপোর্ট পাওয়া যায়নি। জুয়েল মিয়াকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারী ইউপি সদস্যকে রাতভর ধর্ষণ

প্রকাশিত সময় : ১১:৩১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২