আগামী ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।পিএসসি থেকে জানা যায়, বৈঠকে প্রাথমিকভাবে ১৯ মে শুক্রবার পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। পুনরায় আরেকটি বৈঠকে সময় নির্ধারণ করা হবে।তথ্যানুযায়ী, ৪৫তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। এরমধ্যে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে।শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এছাড়াও পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিসিএসের প্রিলিমিনারি হতে পারে ১৯ মে
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৫:১৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
- ১৮৮
Tag :
সর্বাধিক পঠিত























