টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছেন তিন বোন। রোববার (৩০ এপ্রিল) শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় তারা উপজেলার সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছেন। তিন বোন হলেন- সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম (১৭), মেজো মেয়ে সাদিয়া ইসলাম (১৬) ও ছোট মেয়ে রাবিয়া ইসলাম (১৬)। একসঙ্গে তিন বোনের পরীক্ষা দেওয়ার ঘটনাটি নজর কেড়েছে সবার। তারা উপজেলার সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। তাদের বাবা শফিকুল ইসলাম বলেন, ‘বিগত সময়ে মেয়েরা ভালো ফলাফল করেছে। আশা করি এবারও তারা এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করবে।’ সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, ‘ওই তিন বোন মেধাবী শিক্ষার্থী। এর আগে, তারা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতার স্বাক্ষর রাখবে বলে আশা করি।’
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিলেন ৩ বোন
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৭:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- ১২৪
Tag :
সর্বাধিক পঠিত
























