সৌদি আরবের দাম্মামে একটি ফার্নিচার কারখানায় আগুন লেগে সাত বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুইজন। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকার একটি ফার্নিচারের কারখানায় আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন। বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে, নিহত বাংলাদেশিদের মধ্যে তিন জন নাটোরের এবং একজন রাজশাহীর। বাকীদের পরিচয় শনাক্তের জন্য পরিচিতদের প্রয়োজন। তবে এখন পর্যন্ত একজনের আত্মীয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। বাংলাদেশ দূতাবাস থেকে শ্রম কাউন্সিলর নিহতদের পরিচয় শনাক্তে দুর্ঘটনাস্থলে গেছেন বলেও দূতাবাস জানিয়েছে। এদিকে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে দুই জনকে ভর্তি করা হয়েছে। আগুনের সূত্রপাত কী থেকে, তা এখনো জানা যায়নি। ঘটনার কারণ জানার জন্য ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সৌদি আরবে আগুনে ৭ বাংলাদেশির মৃত্যু
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:৩৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- ২০৬
Tag :
সর্বাধিক পঠিত



























