গাজীপুরের কালীগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মাথায় ভাদার্ত্তী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজনকে আটক করে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফায়েজুর রহমান। ওসি বলেন, রাত ১০টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মাথায় দুর্বৃত্তরা চরটি ককটেল নিক্ষেপ করে। এতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয। জাতীয় সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল যায় এবং সেখান থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এছাড়া স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় মোটরসাইকেলের আগুন নেভাতে সক্ষম হয়। তবে তার আগেই মোটরসাইকেলটির বেশিরভাব পুড়ে যায়। ওসি আরও বলেন, এ সময় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব না।
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কালীগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে আগুন
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৯:৪৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- ১৮১
Tag :
সর্বাধিক পঠিত


























