বাবার হত্যার বিচার চান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমার বাবার হত্যার বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এইটা আমি দেখতে চাই। আমরা কাউকে সন্দেহ করছি না। তবে আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই।
এমপি আনারের মেয়ে বলেন, আমার বাবার হত্যার বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, এইটা আমি দেখতে চাই। আমরা কাউকে সন্দেহ করছি না। তবে আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই।
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) সাড়া সৃষ্টি করে দেন যেন আমি ও আমার বাবা বিচার পাই। কারা করেছে, কেন করেছে এর সুষ্ঠু বিচার চাই। আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে, তারা কেন করেছে, কী কারণে করেছে, আমি বিচার চাই। আমি দরজা দিয়ে দেখতে চাই তাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে।’
মুমতারিন ফেরদৌস ডরিন বলেন ‘আজকে আমি এতিম হয়ে গেছি। আমার পড়ালেখা শেষ হয়নি। আজকে আমি মাঝপথে। যার বাপ থাকে না, তার কেউ থাকে না। এতিম হয়ে যায়। যতোই কাছের আত্মীয় আপন মানুষই থাকুক।’
এর আগে, ভারতে চিকিৎসা করাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের আনারের মরদেহ বুধবার (২২ মে) কলকাতার নিউটাউন থেকে উদ্ধার করা হয়।
এদিকে, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আসাদুজ্জামান খান বলেন, এমপি আনার খুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না। খুনের মোটিভ, কারা খুন করেছেন-এসব জানতে ভারতের পুলিশ কাজ করছে। যারা খুনের সঙ্গে জড়িত, তাদের উদ্দেশ্য কী ছিল আমরা পরে সেগুলো প্রকাশ করব।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























