বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করতে বললেন রাষ্ট্রপতি

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নুরুল ইসলাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ৪৯টি অডিট ও হিসাব রিপোর্টপেশ করেছেন।

আজ সোমবার বঙ্গভবনে সাক্ষাৎকালে সিএজি ৪৫টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট, ২টি উপযোজন হিসাব রিপোর্ট এবং ২টি আর্থিক হিসাব রিপোর্টের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, প্রতি বছরই বাজেটের আকার ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির কলেবর বৃদ্ধি পাওয়ায় সরকারি ব্যয়ও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, জনগণের প্রতিটি টাকা যাতে স্বচ্ছ ও যথাযথভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

এসময় অডিট আপত্তি নিষ্পত্তিসহ সব ধরনের অডিট হালনাগাদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করতে বললেন রাষ্ট্রপতি

প্রকাশিত সময় : ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪