বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার ভারতের নয়াদিল্লি সফরে যাচ্ছেন। ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন তিনি

আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট দিল্লির পালাম বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

সফরকালে প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ ও চুক্তি বিনিময় হবে। সফর নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রেস ব্রিফিংও আয়োজনের সূচি রয়েছে।

সফরকালে আগামীকাল শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করবেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও পরিদর্শন বইয়ে সাক্ষর করবেন। একইদিনে হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রতিনিধি পর্যায়েও আলোচনা হবে।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ আয়োজনের কথা রয়েছে।

সফরের শুরুর দিন শুক্রবার শেখ হাসিনার আবাসস্থলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরদিন শনিবার বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে তার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাত করবেন।

উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত শেষে শেখ হাসিনা পুনরায় রাষ্ট্রপতি ভবনে যাবেন। এসময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত সাক্ষাত করবেন তিনি।

দুই দিনের সফর শেষে শনিবার স্থানীয় সময় বিকেল ৬টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার পথে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শুক্রবার ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ০৮:১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪