টানা বৃষ্টিতে হ্রদের পানি বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে (জলকপাট)। রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বাঁধের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯০০০ কিউসেক পানি নদীতে নিষ্কাশিত হচ্ছে। কনর্ফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এ টি এম আব্দুজ্জাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হ্রদের পানি বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় জলকপাট খুলে দেওয়া হয়েছে। যে পরিমাণে পানি ছাড়া হয়েছে তাতে লোকালয়ে কোনও প্রভাব পড়বে না। এ বিষয়ে কাউকে আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়েছেন তিনি।
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
-
ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:৪৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- ১৫৪
Tag :
সর্বাধিক পঠিত

























