শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন

শীতের হিমেল হাওয়া ও হাড় কাপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম। শীতের তীব্রতায় কষ্টে দিন কাটছে নিম্নআয়ের মানুষের। বিপাকে পড়েছেন নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ। শুক্রবার (২৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। স্থানীয় বাসিন্দা মুরাদ হোসেন বলেন, ‘কেমন করি বায়রে বের হই যে শীত আর ঠান্ডায় শরিল খালি কাঁপে। মনে হয় আগুনের মাঝত ঝাপ দেই।’ জেলায় শীত নিবারণের জন্য সরকারিভাবে দুঃস্থদের জন্য যে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এখনো জেলার চরের মানুষরা সরকারি কম্বল পাননি। কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার বলেন, শুক্রবার জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘বিয়ে শুধুই কাগজের সম্পর্ক নয়, পরস্পরের ভালোবাসা ও সম্মান জরুরি’

কুড়িগ্রামে শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন

প্রকাশিত সময় : ১১:০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫