বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দাবির মুখে বিশ্ববিদ্যালয় নয়: শিক্ষা উপদেষ্টা

রকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অনশন ও ব্লকেড কর্মসূচি থেকে বিদ্যালয় ঘোষণার দাবির মধ্যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সরকারের অবস্থান জানিয়ে বলেছেন, আল্টিমেটাম বা সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় হয় না।

তিনি বলেন, ‘‘আমরা দাবি-দাওয়ার জন্য আসিনি। একটা সুশাসন ও সংস্কারের জন্য এসেছি। দাবির মুখে সরকার কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না।’’ রবিবার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ১৩ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ‘‘সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার কাজ চলছে, তাতে তিতুমীর কলেজও থাকবে। তবে কাউকে যদি বিশেষ বিবেচনা করি, সেটা হবে রাজশাহী কলেজ। কারণ রাজশাহী কলেজ অনেক পুরোনো ও ঐতিহ্যবাহী।’’ তিনি আরো বলেন, ‘‘ছাত্ররা আন্দোলন করে ভালো। তবে তাদের পরীক্ষা দিতে হবে।

কর্মসূচি যদি দিতেই হয়, শিক্ষা কার্যক্রম ও জনদুর্ভোগ করে এমন আন্দোলন করা ঠিক নয়।’’ শিক্ষা উপদেষ্টা বলেন, ‘‘সাত কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

তারা কাজ করছেন। দেশের মোট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অর্ধেকই গঠিত হয়েছে সবশেষ সাত বছরে, যা বিশ্বে এক অনন্য রেকর্ড। আন্দোলন করা ভালো, কিন্তু পরীক্ষাও তো দিতে হবে। যারা নিয়মিত ক্লাস করতে চায় এবং জনদুর্ভোগ যেন না হয়, সেদিকে নজর রেখে কর্মসূচি দেওয়া উচিত।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আনুশকার রেকর্ড ভাঙলেন সামান্থা

দাবির মুখে বিশ্ববিদ্যালয় নয়: শিক্ষা উপদেষ্টা

প্রকাশিত সময় : ০৯:২৯:০০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫