রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের সমালোচনা করা যায় এমন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নতুন বাংলাদেশে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে চায় সরকার। এমন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে যেখানে সবাই সরকারের সমালোচনা করতে পারে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, “গত ১৫ বছর সাধারণ মানুষকে কথা বলতে দেওয়া হয়নি। এরইমধ্যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কমিশন গঠন করা হয়েছে।” রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষের মতামতও গুরুত্বপূর্ণ বলে জানান শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, “দেশে সবাই যেন নিজের কথা বলতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার।”

এসময় শফিকুল আলম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় শাপলা চত্বরে ১৬০ জনকে হত্যা করা হয়েছিল। তা ঢাকতে সাঈদীকে চাঁদে দেখার বিষয়টি সামনে এনে নজর ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সরকারের সমালোচনা করা যায় এমন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে: প্রেস সচিব

প্রকাশিত সময় : ০৪:২৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫