রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নাগরিক কমিটির বাস রিকুইজিশন নিয়ে যা বললেন প্রেস সচিব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পিরোজপুর জাতীয় নাগরিক কমিটিকে বাস রিকুইজিশন করে দেয় জেলা প্রশাসন। এ নিয়ে সৃষ্ট সমালোচনার বিষয়ে অন্তর্বর্তী সরকোরের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পিরোজপুর জেলা প্রশাসকের (ডিসি) অফিস বাস রিকুইজিশন করে দিলেও তেল বা অন্যান্য খরচ দেয়নি। আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘আমরা পিরোজপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তারা পাঁচটি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে, কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের পেট্রল খরচ, যাতায়াত খরচসহ কোনো খরচই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি।’

প্রেস সচিব বলেন, ‘ডিসি আশরাফুল আলম জানিয়েছেন- বৈষম্যবিরোধী ছাত্রদের পিরোজপুর শাখা এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন। এ জন্য তারা ডিসির কাছে চিঠিও দিয়েছেন। এর সঙ্গে জুলাই-আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছেন এবং নিহতদের পরিবার সবাই মিলে এসে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধের প্রেক্ষিতে এক প্রকার চাপে তারা পাঁচটি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে, কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের পেট্রোলের খরচ, যাতায়াত খরচসহ কোনও খরচই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। এর মধ্যে কোনো সম্পৃক্ততা ডিসি অফিসের ছিল না।’

তিনি বলেন, ‘পিরোজপুরের পাঁচটি বাস রিকুইজিশন করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ আসছে যে, পিরোজপুরের ডিসি অফিস এই কাজে সহায়তা করেছেন। এটার কিছু অভিযোগ আমাদের উদ্দেশ্যেও এসেছে যে, হয়তো অন্তর্বর্তী সরকার এই বাসগুলো রিকুইজিশন করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমি এখানে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের এখানে কোনো ভুমিকা নেই।’

প্রেস সচিব বলেন, ‘এ বিষয়ে আমি মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নাই। অন্তর্বর্তী সরকার মনে করে- সব রাজনৈতিক দলের জন্য এই সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে। যাতে সুন্দর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সব দল অংশ্রগ্রহণ করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। সব রাজনৈতিক দলের কাছে আমরা সমান। সেই জায়গা থেকে যা বলা হচ্ছে- সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অতিরঞ্জিত বলে আমরা মনে করি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জাতীয় নাগরিক কমিটির বাস রিকুইজিশন নিয়ে যা বললেন প্রেস সচিব

প্রকাশিত সময় : ১১:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫